ঢাকাFriday , 19 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চেকপোস্টে কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা

Link Copied!

কারিশমা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে বৈধ পথে দেশে ফেরা এক কিশোরী (১৫) যৌন হয়রানির শিকার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মইদুল ঘটনার পর পরই পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তিনি দর্শনা জয়নগরের আব্দুল গফুরের ছেলে ।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের মেদেনিপুরে অনুষ্ঠিত ওরশ শেষে কয়েকশ বাংলাদেশি স্থলপথে ভারতের গেদে হয়ে দর্শনা চেকপোস্টে আসে। তাদের সকলের কাস্টমস, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ হতে হতে সন্ধ্যা পার হয়ে যায়। ইমিগ্রেশনের আনুষ্ঠিকতা শেষ করে পাবনা জেলার এক কিশোরী তার বাবার সঙ্গে বিজিবি চেকপোস্ট সংলগ্ন বটতলায় বিশ্রাম নেবার জন্য বসে। মেয়ের জন্য বিস্কুট কিনতে দোকানে যায় বাবা। ততক্ষণে ঘড়ির কাঁটা সন্ধ্যা ৭টা ছুঁয়েছে। এ সময় হঠাত বিদ্যুত চলে যায়। এই সুযোগে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের চিহ্নিত দালাল মইদুল ওই কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা করে। কিশোরীর চিৎকারে ইমিগ্রেশন পুলিশ, বিজিবি সদস্যরা ছুটে আসে। তবে অভিযুক্ত মাইদুলকে আটক করতে পারেনি পুলিশ।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক শেখ মাহবুব হোসেন জানান, এ ঘটনার শিকার ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তার বাবাকে লিখিত অভিযোগ দেয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু মানহানির ভয়ে ওই কিশোরীর বাবা তাতে অপারগতা জানিয়ে মেয়েকে নিয়ে গত রাতেই বাড়ির (পাবনা) উদ্দেশ্যে চলে যান। পুলিশ সুপার রশীদুল হাসান বিষয়টি জানার পর পরই অভিযুক্ত মইদুলকে ধরতে পুলিশকে অভিযানে নামার নির্দেশ দেন। সে অনুযায়ী কাজ করছে পুলিশ।

এদিকে ৬ বিজিবির নবনিযুক্ত পরিচালক মোহাম্মদ আমির মজিদ দর্শনা চেকপোস্টে যৌন হয়রানির খবর পাওয়ার পর পরই কর্তব্যরত বিজিবি সদস্যদের লম্পট মইদুলকে ধরে পুলিশে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।