ঢাকাFriday , 19 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধোলাইপাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

Link Copied!

Electricনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি আইসক্রিম কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক শ্রমিক। তার নাম নুরুন্নবী (৪০)। শুক্রবার সকালে দ্বিপ্তীর গলিতে এ ঘটনা ঘটে।

নুরুন্নবীর সহকর্মী মামুন জানান, সকাল ১০টার দিকে কারখানার একটি মটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নুরুন্নবী। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন তিনি। বেলা সাড়ে ১২টার দিকে ঢামেকের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নরুন্নবীর গ্রামের বাড়ি গাইবান্ধা সদরে বলে জানা গেছে। তার বাবার নাম জানা যায়নি।