ঢাকাThursday , 18 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের দেড় মাস পর যুবকের লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyখুলনা প্রতিনিধি : খুলনায় নিখোঁজের প্রায় দেড় মাস পর মসজিদের সেপটিক ট্যাংক থেকে ইব্রাহিম বিশ্বাস (২২) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে ফুলতলা উপজেলার দামোদর কারিকরপাড়া বায়তুর রহমত জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত ইব্রাহিম দামোদর গ্রামের ইসমাইল বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন মিল শ্রমিক ছিলেন।
এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে এলাকার কয়েকজন তরুণ বায়তুর রহমত জামে মসজিদ সংলগ্ন মাঠে ক্রিকেট খেলছিল। হঠাৎ করে বলটি মসজিদের সেপটিক ট্যাংকের পাশে গিয়ে পড়ে। তারা বলটি আনতে গিয়ে সেপটিক ট্যাংকের মুখের কিছুটা খোলা জায়গা দিয়ে দুর্গন্ধ অনুভব করে এবং নিহতের প্যান্ট দেখতে পায়। প্রথমে বিষয়টি তারা এলাকাবাসীকে জানায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের ভেতর থেকে গলিত লাশ উদ্ধার করে। নিহতের মা আবেদা বেগম পরনের কাপড় দেখে ছেলের লাশ শনাক্ত করেন।
নিহত ইব্রাহিমের ছোট ভাই আব্দুল্লাহ বিশ্বাস জানান, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তার ভাই বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ ছিল।
ফুলতলা থানার এসআই উজ্জ্বল কুমার দত্ত জানান, নিহত ইব্রাহিম পেশায় স্থানীয় সুপার জুট মিলের শ্রমিক হলেও সে ছিল ক্রসফায়ারে নিহত মনিরুল বাহিনীর সক্রিয় ক্যাডার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মনিরুল নিহত হওয়ার পর বাহিনীর ক্যাডাররা চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। আর এরই জেরে ইব্রাহিমকে খুন করে তার লাশ গুমের জন্য সেপটিক ট্যাংকের ভেতর ফেলে রাখা হয়েছে।