ঢাকাThursday , 18 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিন-দুপুরে ছিনতাই! গুলিবিদ্ধ এক পথচারি

Link Copied!

Guliনিজস্ব প্রতিবদেক : ছিনতাইকারীর এলোপাতাড়ি গুলিতে বিদ্ধ হয়েছেন পথচারি আল-আমিন (২৪) । বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর শাহ আলী থানার ৯ নম্বর রোডের এফ ব্লকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, বিকাশের এক কর্মীর টাকা ছিনতাই করার চেষ্টা করলে জনতা ছিনতাইকারীকে ধাওয়া দেয়। এ সময় ছিনতাইকারী এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। ওই গুলিতে বিদ্ধ হয় পথচারি আল-আমিন।

পথচারি গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন শাহ আলী থানা ওসি আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘পথচারি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ আল-আমিনকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’ কিন্তু বিকাশ কর্মীর টাকা ছিনিয়ে নিয়েছে কি-না তা নিশ্চিত করতে পারেননি তিনি।