ঢাকাThursday , 18 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইকারীর ছুরিতে গুরুতর জখম

Link Copied!

armsনিজস্ব প্রতিবেদক : ফজরের নামাজ পড়বেন ফুল মিয়া। কিন্তু তার আগে একটু হাঁটতে বেরিয়েছিলেন পঞ্চাশোর্ধ এই ব্যক্তি। সচিবালয়ের প্রাইভেটাইজেশন অফিস সহকারী তিনি। আচমকা তিন-চারজন ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে। পকেটে থাকা দুটি মোবাইলও নিয়ে যায়। কিন্তু এর আগে উপর্যুপরি ধারালো ছুরির আঘাতে তাকে গুরুতর জখম করে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর সায়েদাবাদের আইডিয়াল স্কুলের দক্ষিণ পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত ফুল মিয়া এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন।

ফুল মিয়ার পিতা মৃত মনির উদ্দিন। গেন্ডারিয়ার দয়াগঞ্জ মেডিকেলের পাশে তাদের বাসা। তার মুখে পেটে হাতে ও শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

সকাল সাড়ে ৬টার দিকে সোলেমান নামের এক স্বজন ফুল মিয়াকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।