ঢাকাWednesday , 17 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসচাপায় শিক্ষকসহ নিহত ২

Link Copied!

Patuakhaliপটুয়াখালী প্রতিনিধি : জেলার কমলাপুরের সৌলার এলাকায় বাসচাপায় শ্রীরাম ও ফারুক হোসেন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীরাম কমলাপুর উপজেলার ক্রকমহল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ফারুক পটুয়াখালীর লোহালিয়া খেয়া ঘাট এলাকার বাসিন্দা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুস সালাম মির্জা জানান, সাকালে লোহালিয়া খেয়া ঘাট থেকে ভাড়ায় ফারুক হোসেনের মোটরসাইকেলে করে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন শ্রীরাম। পথে তারা ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দু’জন নিহত হন। পরে লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসসহ চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ অভিযানে নেমেছে।