ঢাকাWednesday , 17 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের একাংশের হরতালে পিকেটিং

Link Copied!

Bargunaবরগুনা প্রতিনিধি : জেলার পাথরঘাটায় উপজেলা আওয়ামী লীগের একাংশের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বুধবার সকাল থেকেই হরতালের সমর্থনে উপজেলা ও ইউনিয়ন বাজারগুলোতে পিকেটিং করতে দেখা গেছে।
সকালের শুরুতেই পাথরঘাটার গোল চত্বরসহ আঞ্চলিক সড়কে টায়ারে আগুন দিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে হরতাল সমর্থকরা। এ সময় তারা হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকে। তবে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে হরতালের সমর্থনে পিকেটিং করায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাজারগুলোর অধিকাংশ দোকান বন্ধ আছে। এছাড়া সড়কে যানবাহন চলাচলও তেমন নেই।
প্রসঙ্গত, মঙ্গলবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে হরতালের ডাক দেয় আওয়ামী লীগের একাংশ।
হরতাল আহ্বানকারী ৩নং চরদুয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. আব্দুর রহমান জুয়েল বলেন, ‘পাথরঘাটাবাসী শন্তিপূর্ণভাবে হরতাল পালন করছে। জেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের সাথে কথা চলছে, হয়তো শিগগিরই সমস্যার সমাধান হবে।’