ঢাকাTuesday , 16 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বায়েজিদ কাঁচা বাজারে আগুনে পুড়েছে ২ দোকান ঘর

Link Copied!

Fireচট্টগ্রাম প্রতিনিধি : বায়েজিদ বোস্তামি থানার কাঁচা বাজারে বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে দুটি দোকান ঘর পুড়ে গেছে। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। মঙ্গলবার ভোর রাত সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্থ দোকান দুটি মো. সুমন ও মো. সেলিম নামে দু’জন মালিকের।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বায়েজিদ স্টেশনের সিনিয়র অফিসার ফখরুদ্দিন বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে বায়েজিদ বোস্তামি থানার কাঁচা বাজারের একটি মুদি ও একটি মোবাইলের দোকান পুড়েছে। ভোর রাত সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বায়েজিদ স্টেশনের ৩টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।’ আগুনে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫ লাখ টাকা, এসময় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয় বলে জানান তিনি।