ঢাকাTuesday , 16 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছোট দুই ভাইকে খুনের দায়ে বড় ভাইয়ের ফাঁসি

Link Copied!

Fasiচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের সুলতানপুর এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ছোট ভাইকে খুনের দায়ে আবুল কালাম (৪০) নামে এক বড় ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবি-উজ-জামান আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালের ২২ জুলাই রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের দিদার মঞ্জিল এলাকার কাজী বাড়িতে আবুল কালাম তার দুই ছোট ভাই আবু সুফিয়ান ও আবু মোরশেদ আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এঘটনায় মামলা দায়েরের পর পুুলিশ আবুল কালামকে গ্রেপ্তার করলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবনিন্দ দেন। মোট ১৭ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষী গ্রহণ শেষে আদালত আসামির উপস্থিতিতে এরায় দেন।