ঢাকাTuesday , 16 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের বাজারে হুয়াওয়ের ২ ফ্লাগশিপ ফোন

Link Copied!

Huaweiপ্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে এলো হুয়াওয়ের নতুন ২ ফ্লাগশিপ ফোন। এই ফোন দুইটির মধ্যে একটির মডেল হুয়াওয়ে মেইট ৮। অন্যটি জিআর৫। গতকাল রাজধানীর একটি হোটেলে ফোন দুইটি প্রদর্শন করা হয়। হুয়াওয়ে জিআর৫ স্মার্টফোনটি জি সিরিজের সর্বাধুনিক স্মার্টফোন। স্মার্টফোনটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট আইডি প্রযুক্তি, অত্যাধুনিক ক্যামেরা, ৫.৫ ইঞ্চির ডিসপ্লে।

ফোনটিতে রয়েছে ৫.১ অ্যানড্রয়েড ললিপপ সিস্টেম, ২জিবি র‌্যাম ও ইন্টারনাল স্পেস রয়েছে ১৬ জিবি। এতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সঙ্গে আছে ৩০০০মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আকর্ষণীয় এ ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার টাকা।

অন্যদিকে, উচ্চ প্রযুক্তির স্মার্টফোন বাজারে হুয়াওয়ের নতুন সংযোজন মেইট ৮। অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে নতুন প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি। আকর্ষণীয় ও অভিজাত ডিজাইনের এ ফোনটিতে রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দিবে সর্বোচ্চ সক্ষমতা।

এ সময়ের ব্যস্ত ও পেশাদারদের জন্য বিশেষভাবে তৈরি এ ফোনটিতে রয়েছে শক্তিশালী চিপসেট, মেটাল ইউনিবডি এবং আকর্ষণীয় ক্যামেরাসহ অভিনব সব ফিচার।

ফোনটির পেছনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ও সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্সম্যালো। ফোনটিতে আছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম সুবিধা। গ্রাহকদের জন্য ফোনটির দাম রাখা হয়েছে ৫৯ হাজার টাকা।

দেশের বাজারে অবমুক্ত হওয়া নতুন ফোন দুইটি সম্পর্কে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং বলেন, ‘হুয়াওয়ে বর্তমানে বিশ্বে দ্রুতগতিতে বিকাশমান একটি ব্র্যান্ড। নতুন দু’টি ফ্ল্যাগশিপ পণ্য বাংলাদেশি বাজারের প্রতি আমাদের প্রতিশ্রুতির ফল।’

গ্রামীণফোনের হেড অব ডিভাইস সরদার শওকত বলেন, ‘জিআর ৫ ও মেইট ৮ ফ্ল্যাগশিপ ডিজাইস উদ্বোধনের মাধ্যমে গ্রাহকদের জন্য ডিভাইস নির্বাচনের ক্ষেত্রে হুয়াওয়ে’র মতো জনপ্রিয় ব্র্যান্ড নিজেদের তালিকায় যুক্ত করল গ্রামীণফোন।’

দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে সঙ্গে নিয়ে নতুন মডেলের স্মার্টফোন দু’টি উদ্বোধন করল হুয়াওয়ে। বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ সুবিধাসহ ১২ মাসের ইএমআই বা কিস্তিতে হুয়াওয়ে জিআর ৫ এবং ২৪ মাসের কিস্তিতে মেইট ৮ কিনতে পারবে গ্রামীণফোনের স্টার গ্রাহকরা।

এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটির হুয়াওয়ে এক্সপেরিয়েন্স সেন্টার এবং গ্রামীণফোন সেন্টারসহ সারাদেশের ৬৪টি জেলার রিটেইল আউটলেট ও ব্র্যান্ড শপগুলোতে পাওয়া যাবেজিআর ৫ ও মেইট ৮।