ঢাকাMonday , 15 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় নৌকাডুবিতে নিহত ১

Link Copied!

boatভোলা প্রতিনিধি : মেঘনায় যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৩ লঞ্চের ধাক্কায় এক জেলেনৌকা ডুবে গেছে। এতে আবুল কালাম (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও চার জেলে।

সোমবার সকালে জেলার তজুমদ্দিন উপজেলার ভাষনভাঙা এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

তিনি মনপুরা উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আহতরা হলেন-তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের সিকদারকান্দী গ্রামের কিরণ, রফিক, কাজিকান্দী গ্রামের রুহুল আমিন ও মহাজনকান্দী গ্রামের নুরনবী। এর মধ্যে গুরুতর আহত কিরণকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ঢাকা টু হাতিয়া রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৩ রোববার রাতে যাত্রী নিয়ে ঢাকা থেকে হাতিয়া যাচ্ছিল। এ সময় সোমবার সকাল ৫টার দিকে যাত্রীবাহী লঞ্চটি তজুমদ্দিন উপজেলার ভাষণভাঙা এলাকার মেঘনা নদীতে জেলে কিরণ মাঝির নৌকাকে ধাক্কা দিলে ওই নৌকার জেলে আবুল কালাম ঘটনাস্থলে নিহত ও অপর চার জেলে আহত হন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৩ লঞ্চ আটকের চেষ্টা চলছে। তবে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’