ঢাকাMonday , 15 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্রকে এসিডে ঝলসে দিলো দুর্বৃত্তরা

Link Copied!

DMCনিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জের এক স্কুলছাত্রকে এসিডে ঝলসে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ছাত্রের নাম মো. সজীব। সে কেরানীগঞ্জ আকিব আউয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। রোববার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

সজীবের মা মনজুরা বেগম জানিয়েছেন, কেরানীগঞ্জ মডেল থানার কলমার চরে তাদের বাড়ি। সজীবের বাবা শাহাদাৎ হোসেন আফ্রিকা প্রবাসী। রোববার রাতে মায়ের সঙ্গে ঠুনকো বিষয় নিয়ে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে যায় সজীব। হাঁটতে হাঁটতে সাভার থানাধীন কুপিসল গ্রামে পৌঁছলে অন্ধকারে হঠাৎ দুর্বৃত্তের ছোঁড়া এসিডে ঝলসে যায় সজীবের গলা, বুক ও হাত। সকাল ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে বার্ন ইউনিটে ভর্তি করেন।

ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থসঙ্কর পাল জানান, সজীবের শরীরের ৫ শতাংশ এসিডে ঝলসে গেছে। তাকে জরুরি চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।