ঢাকাSunday , 14 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাবু হত্যা মামলার ৩ আসামি রিমান্ডে

Link Copied!

gavel-dreamstime_1437513সিরাজগঞ্জ প্রতিনিধি : জেলায় ট্রাক শ্রমিক বাবু হত্যা মামলার ৩ আসামিকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার বেলা ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক মোরশেদ আলম তিন আসামির ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেয়া আসামিরা হলেন- মামলার ১নং আসামি শহরের হোসেনপুর সারঘাট এলাকার হাজী জয়নাল আবেদিনের ছেলে রাশেদুল ইসলাম উজ্জ্বল (৪০), একই এলাকার সোবহান মণ্ডলের ছেলে জহুরুল মণ্ডল (৩৬) ও আব্দুস সালামের ছেলে শফিকুল ইসলাম শফি (৩৫)।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি যমুনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে শহরের হোসেনপুর উজ্জ্বল ফ্লাওয়ার মিলের সামনে ট্রাক শ্রমিক মজনু মণ্ডল বাবুকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহত শ্রমিকের বাবা আকবর হোসেন মণ্ডল বাদী হয়ে ওই দিন রাতেই ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত-পরিচয় আরো ১২ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হরিণা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।