ঢাকাSunday , 14 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সিএনজি-অটোরিকশা ধর্মঘট চলছে

Link Copied!

CNGসিলেট প্রতিনিধি : সিলেটে অনির্দিষ্টকালের জন্য সিএনজি অটোরিকশা ধর্মঘট শুরু হয়েছে। রোববার সকাল ৬টা থেকে জেলার সবক’টি সড়কে এ কর্মসূচি পালন করছে সিএনজি-অটোরিকশা শ্রমিকরা।

‘ডিউটির’ নামে পুলিশের অহেতুক হয়রানি, ‘রং পার্কিংয়ের’ নামে ‘মিথ্যা’ মামলা, মাত্রাতিরিক্ত জরিমানা আদায়ের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজ ভোর ৬টা থেকে জেলার সকল সড়কে এক যোগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।’

মোহাম্মদ জাকারিয়া বলেন, ধর্মঘটে মানুষের ভোগান্তির বিষয়ে তারা অবহিত। তাদেরকে হয়রানির বিষয়ে বিভিন্ন দপ্তরে তারা দফায় দফায় যোগাযোগ করেছেন। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে নিরুপায় হয়ে তাদেরকে ধর্মঘট ডাকতে হয়েছে।