প্রযুক্তি ডেস্ক : ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লাভা সেদেশে সাশ্রয়ী মূল্যের তিনটি ফোরজি হ্যান্ডসেট বাজারে ছেড়েছে। এই ফোনগুলো হলো, A88, A71 এবং X11। এই ফোন তিনটির মধ্যে লাভা A88 এর দাম ৫ হাজার ৪৯৯ রুপি। A71-এর দাম ৬ হাজার ৪৯৯ রুপি এবং লাভা X11-এর দাম ৭ হাজার ৯৯৯ টাকা।
লাভা A71 স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেউশন৭২০×১২৮০ পিক্সেল। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। রয়েছে১.৫ গিগাহার্জের কোয়াডকোর প্রোসেসর এবং ১ জিবি র্যাম ।
এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনের ইন-বিল্ড স্টোরেজ ৮ জিবি, মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে তা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে ২৫০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে।
লাভা A88 অ্যানড্রয়েড ৫.১ ললিপপে চলবে। এতে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, ১.৫ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর, ৫১২ এমবি র্যাম । এতে রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ইন-বিল্ড স্টোরেজ ৪ জিবি, মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে তা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে ২০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। কালো ও সাদা-এই দুই রঙে পাওয়া যাবে এই ফোন।
অ্যানড্রয়েড ৫.১ ললিপপে চালিত লাভা X11 স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০×১২৮০ পিক্সেল।
ফোনে রয়েছে ১.৫ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর এবং ২ জিবি র্যাম । ফোনের ইন-বিল্ড স্টোরেজ ৮ জিবি, মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে তা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই রয়েছে এলইডি ফ্ল্যাশ। এর ব্যাটারি ২৫০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি।

