ঢাকাSunday , 14 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১ হাজার টাকায় স্মার্টব্যান্ড

Link Copied!

bandপ্রযুক্তি ডেস্ক : ভারতের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইনটেক্স দেশটির বাজারে কম দামে একটি স্মার্টব্যান্ড ছেড়েছে। নতুন এই স্মার্টব্যান্ডটির নাম ফিটরিস্ট। মূল্য ৯৯৯ রুপি। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১ হাজার ২০০ টাকা।

.৮৬ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে স্মার্টব্যান্ডটিতে। ডিসপ্লেটির রেজুলেশন ৯৬x৩২ পিক্সেল। অ্যানড্রয়েড ৪.৩ অথবা এর আপগ্রেড যেকোনো ভার্সন এবং আইওএস ৭ অথবা আপগ্রেড ভার্সনের অপারেটিং সিস্টেম দ্বারা ব্যান্ডটি নিয়ন্ত্রণ করা যাবে। ডিভাইসটিতে ব্লূটুথ সংযোগ এবং ১২ ঘন্টা ব্যাকআপের দীর্ঘস্থায়ী ব্যাটারি রয়েছে।

ফিটনেস ব্যান্ডটি ইনকামিং কলের নটিফিকেশন দেবে এবং ব্যবহারকারীকে মিউজিক নিয়ন্ত্রণ করার সুযোগ দেবে। স্মার্টব্যান্ডটি স্মার্টফোনের ক্যামেরা বন্ধের ক্ষেত্রে রিমোটের কাজ করবে। ডিভাইসটি পানি ও ধুলো নিরোধক। গাঢ় নীল এবং সাদা এই দুই রঙে স্মার্টব্যান্ডটি পাওয়া যাবে।