ঢাকাSaturday , 13 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

Link Copied!

Dead Bodyনারায়ণগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জ উপজেলায় গণপিটুনিতে সংঘবদ্ধ ডাকাতদলের ৩ সদস্য নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে পুলিশ জানান, ভোর সাড়ে ৩টায় জিন্দা উত্তরপাড়া এলাকায় ব্যবসায়ী আবদুর রাজ্জাক শিকদারের বাড়িতে হানা দেয় ১০-১৫ জনের ডাকাত দল। তখন রাজ্জাক শিকদার চিৎকার করলে প্রথমে বাড়ির লোকজন ও পরে আশেপাশের লোকজন সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিয়ে ডাকাতদলের কয়েকজনকে গণপিটুনি দেয়। পরে পুলিশ মৃত অবস্থায় ২ জনের লাশ উদ্ধার করে। আরেকজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, এলাকাবাসী জানিয়েছে তারা কয়েকজনকে গণপিটুনি দিয়েছে। তবে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে আরো একজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মারা গেছে। আরো কেউ মারা গেছে কী না তল্লাশি করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নে গণপিটুনিতে ৮ ডাকাতের মৃত্যু ঘটে।