নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রবাড়ীর শনির আখরায় একটি মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চারজনকে চাপা দিলে তোফাজ্জল হোসেন মালু (৬০) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় অপর তিনজন আহত হয়েছেন।শুক্রবার বিকেলে ওই এলাকার বর্ণমালা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের খালাতো ভাই সাত্তার জানান, গাড়িটি চারজনকে চাপা দিলে আহতদের মধ্যে তোফাজ্জল হোসেন মালু এবং তার ভাতিজা জসিম উদ্দীনকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন। জসিম ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। আহত অন্য দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত তোফাজ্জল হোসেনের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ঝালকুড়ি গ্রামে। উত্তেজিত জনতা মাইক্রো বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

