ঢাকাFriday , 12 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

Link Copied!

Songhorsho Bograব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খড়িয়ালা ও মৈশার গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন খড়িয়ালা এলাকায় একটি দোকানের সামনে সিএনজিচালিত অটোরিক্শা রাখাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে বাক-বিতণ্ডা হয়। তবে কোন দুই ব্যক্তির মধ্যে এ ঝগড়া হয় তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। এরই জের ধরে সাড়ে দুপুর ১২টার দিকে খড়িয়লা ও মৈশার গ্রামের কয়েকশ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

এছাড়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। সংঘর্ষকারীরা মহাসড়কের দুইপাশে ওঠে পড়লে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে সংঘর্ষকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে হাইওয়ে পুলিশ ও আশুগঞ্জ থানা পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।