ঢাকাFriday , 12 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেএমবির ৫ সদস্যসহ গ্রেপ্তার ৪০

Link Copied!

jmbগোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : জেলায় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় ৫ সদস্যসহ বিভিন্ন মামলায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জেএমবি সদস্যরা হলেন-স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৯), তোতা মিয়ার ছেলে সাহিদ মিয়া (১৮), জামির মিয়ার ছেলে হায়দার আলী (২০), পৌর শহরের ঝিলপাড়া গ্রামের মৃত আলেপ উদ্দিনের ছেলে ওমর ফারুক ও বকচর গ্রামের আতাউর রহমানের ছেলে রতন (২৩)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময় তাদের কাছ থেকে প্রচুর পরিমান জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এদিকে, পলাশবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রায়হানের শহরের বাসায় রাত ১০টার দিকে গোপন বৈঠক করছিল। এ সময় শিবিরের দুইকর্মী সাঘাটা উপজেলার মতুলারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে আশিক রহমান ( ২৮) ও কুড়িগ্রাম জেলার উলিপুর গ্রামের ক্ষ্যাতরাইল গ্রামের রহিমের উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলমকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের অন্যতমকর্মী সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। তিনি উপজেলার নিজপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এছাড়াও একই উপজেলার নিজাম খাঁ গ্রামের জামায়াতকর্মী রমজান আলী ( ৪৫) গ্রেপ্তার হন। তিনি ওই গ্রামের বাহার উদ্দিনের ছেলে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, উভয়কে মধ্যরাতে পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর আসাদ জানান, জেলা সদর, সাদুল্যাপুর, সাঘাটাসহ ৪টি থানার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। জেলা অতিরিক্ত সুলিশ সুপার ফারুক হোসেন জানান, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে দুপুরের দিকে জেল হাজতে পাঠানো হয়েছে।