ঢাকাThursday , 11 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

Handcuffরাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ২টায় এ অভিযান চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেল, ৩টি মোবাইল সেট ও নগদ এক হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- বাঘা উপজেলার দিঘা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে শাহরিয়ার হোসেন ওরফে শাহিন (৩৩), গোদাগাড়ী উপজেলার আচুয়া গ্রামের আসাদ আলীর ছেলে রবিউল ইসলাম (২৮) ও মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারি এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৩৬)।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কয়েকজন মাদক ব্যবসায়ী হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শালবাগানে সিটি করপোরেশন পরিবহন শাখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে সংবাদ পাওয়া যায়। র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করে।

মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছে বলে র‌্যাব জানান।