ঢাকাWednesday , 10 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবিপ্রবিতে ছাত্রলীগ-কর্মচারীদের ত্রিমুখি সংঘর্ষ

Link Copied!

Pabnaপাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি সমর্থক এবং কর্মচারীদের মধ্যে ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সালমান হোসেন (৩৫) নামে এক কর্মচারী আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
পাবিপ্রবির স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাহেদ সাদেকী শান্ত গ্রুপের সঙ্গে সেক্রেটারি ওলিউল্লাহ গ্রুপের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি নিয়ে ল্যাবসহকারী সালমান পক্ষ এ নিয়ে কথা বলতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ছাত্রলীগ নেতারা কর্মচারী সালমানকে মারধর করে। সহকর্মীকে মারধর করার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে সভাপতি-সেক্রেটারি-কর্মচারী ত্রিমুখি সংঘর্ষে রূপ নেয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, তুচ্ছ বিষয় নিয়ে ছাত্রলীগের সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের ঝামেলা হয়েছিল। বিষয়টি সমাধান হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে।