ঢাকাWednesday , 10 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদার দাবি মেনে কোচ চলাচল শুরু

Link Copied!

Thakurgaonঠাকুরগাঁও প্রতিনিধি : অবশেষে ৮ দিন পর চাঁদার টাকার দাবি মেনে নিয়ে ঠাকুরগাঁও-ঢাকাগামী কোচ চলাচল শুরু হয়েছে।
বুধবার বেলা ১২ থেকে সকল প্রকার ঢাকাগামী দূরপাল্লার কোচ চালু হয়েছে বলে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা মোটরশ্রমিক ইউনিয়নের জন্য কোচ প্রতি ১৫০ টাকা চাঁদা দিত কোচ মালিকরা। কিন্তু সম্প্রতি কোচপ্রতি চাঁদার হার ৫০ টাকা বাড়িয়ে ২০০ টাকা করে শ্রমিক ইউনিয়ন। এতে অন্যান্য গাড়ির মালিকরা রাজী হলেও হানিফ পরিবহণ কর্তৃপক্ষ তা প্রদানে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে তারা ঢাকা-ঠাকুরগাঁও রুটে গাড়ি বন্ধের ঘোষণা দেয়।
বিষয়টি নিয়ে ঠাকুরগাঁও জেলা মোটরপরিবহণ শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসেন ঠাকুরগাঁও জেলা মোটরমালিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু। তিনি শ্রমিকদের ২০০ টাকার পরিবর্তে গাড়িপ্রতি ১৮০ টাকা চাঁদা গ্রহণের প্রস্তাব দিলে শ্রমিকরা তা মেনে নেয়। শ্রমিকদের গাড়িপ্রতি ১৮০ টাকা চাঁদা প্রদানের বিষয়টি ঢাকা মালিক সমিতি ফেডারেশনে উত্থাপন করেন সংগঠনের সদস্য ও বাবলু পরিবহণের মালিক হাবিবুল ইসলাম বাবলু। কিন্তু ফেডারেশন তা প্রত্যাখান করে এবং ঠাকুরগাঁও রুটে সব ধরনের কোচ চলাচল বন্ধের ঘোষণা দেয় ঢাকা মালিক সমিতি ফেডারেশন। ফলে বন্ধ হয়ে যায় এ রুটে সকল প্রকার কোচ চলাচল। পরে মঙ্গলবার শ্রমিকদের চাঁদার দাবি মেনে নিয়ে মালিক কর্তৃপক্ষ ঠাকুরগাঁও-ঢাকাগামী কোচ চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে চরম ভোগান্তিতে থেকে রক্ষা পেল ঢাকাগামী চাকরিজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ যাত্রী সাধারণ।