ঢাকাTuesday , 9 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশুকন্যাকে খুন করে বাবার আত্মহত্যা

Link Copied!

suisiedময়মনসিংহ প্রতিনিধি : জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে দেড় বছরের শিশুকন্যাকে খুন করে নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যা করেছে বাবা।

মঙ্গবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির নাম রাবেয়া। বাবার নাম জামিল (৪০)। তার সংসারে তিন বছর ও ১২ বছরের আরও দুই ছেলে রয়েছে। তিনি দেওয়ানবাগী পিরের মুরিদ ছিলেন।

নিহত জামিলের বড় ছেলে সাখাওয়াত জানায়, তার বাবা দেওয়ানবাগী পিরের মুরিদ ছিলেন। তাদের বাড়িতে একটি তালিমখানা ঘর আছে। যেখানে ওই পিরের মুরিদরা জড়ো হয়ে বিভিন্ন ধরনের তালিম নিতো। সকালে তার ছোটবোনকে নিয়ে তার বাবা ওই তালিমখানায় যায়। সেখানে তার বোনকে গলাকেটে হত্যা করে। এরপর ওই ছুরি দিয়েই তিনি নিজে আত্মহত্যা করেন। পরে তারা ব্যাপারটা টের পেয়ে ঘরের দরজা ভেঙে দেখেন দুজনের লাশ পড়ে আছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।