ঢাকাTuesday , 9 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

Link Copied!

Accidentটাঙ্গাইল প্রতিনিধি : জেলার মধুপুর উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গাঙ্গাইল এলাকায় বাসের ধাক্কায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ওই এলাকার ইয়াদ আলীর স্ত্রী বেদানা (৬০) এবং তার ছেলে ফরহাদ (৩৫) ও ভ্যানযাত্রী আশরাফুল (৩০)।

পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ভ্যানচালক ফরহাদ তার মা ও একজন যাত্রী নিয়ে বাজারের দিকে যাচ্ছিল। ভ্যানটি বোমা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ফরহাদ ও তারমা বেদানা বেগমের মৃত্যু হয়। আহত হন ওই ভ্যানের অন্য যাত্রী।

আহত ভ্যানযাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন মারা যান।

মধুপুর মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী টাঙ্গাইল- ময়মনসিংহ মহাড়ক একঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়। বাসটি আটক করা হয়েছে।