ঢাকাMonday , 8 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষিত

Link Copied!

rapeনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কোনাপাড়ার ডেমরার ক্যামব্রিজ স্কুলের অষ্টর শ্রেণির ছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। গতকাল রোববার দুপুরে স্কুলে যাওয়ার সময় সে ধর্ষণের শিকার হয়।

ছাত্রীর মা জানান, তিনি মেয়েকে স্কুলে পাঠিয়েছিলেন। পরে টিফিন দেয়ার জন্য স্কুলে গেলে সেখানে তাকে খুঁজেও পাওয়া যায়নি। পরে রাত আটটার দিকে সে বাসায় গেলে তার মাকে ধর্ষণের ঘটনা খুলে বলে।

মেয়েটির মা বলেন, স্থানীয় সাদ্দামের সঙ্গে তার মেয়ের কয়েক মাস আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু গতকাল তার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে।

ডেমরা থানার এসআই সুমন ভৌমিক জানান, ডেমরা মসজিদ সংলগ্ন আবদুল ওয়াদুদ সাহেবের বাসায় ভাড়া থাকত মেয়েটির বাবা-মা। গতকাল রোববার স্কুলে যাওয়ার পথে স্থানীয় সাদ্দাম হোসেন (২৩) মেয়েটি জোর করে পাশেই একটি বাসার চতুর্থ তলায় ধর্ষণ করেছে।

আজ সোমবার সকালে মেয়েটির বাবা-মা এ বিষয়ে অভিযোগ দায়ের করে। মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে তাকে নিয়ে আসা হয়।