ঢাকাMonday , 8 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

Road-Accident-পিরোজপুর প্রতিনিধি : সদর উপজেলার কদমতলা ইউনিয়নে ভৌরমপুর গ্রামে বাসচাপায় সালমান কাজী (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সোহাগ (২১), মান্না (২০) ও রুবেল (২০) নামে আরো তিনজন আহত হয়েছেন।

সোমবার সকাল ১০টায় পিরোজপুর-নাজিরপুর আঞ্চলিক মহাসড়কে মিরুয়ার সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বন্ধু রাসেল আহম্মেদ জানান, নাজিরপুর থেকে পিরোজপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সালমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এছাড়া মোটরসাইকেলের বাকি তিন আরোহী সোহাগ, মান্না ও রুবেল গুরুতর আহত হন। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল সরোয়ার জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বাসটিকে শনাক্ত করা হয়েছে। যার নম্বর যশোর ব-৯৭৮।