ঢাকাMonday , 8 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে সেপটিক ট্যাংকে শিশুর লাশ

Link Copied!

tankনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাষানটেকে একটি বাসার সেপটিক ট্যাংক থেকে সাজিদ খান (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ভাষানটেক থানা পুলিশ। রোববার বিকেল থেকে নিখোঁজ ছিল সাজিদ।

সোমবার সকালে ভাষানটেক বিআরটি প্রকল্প এলাকার একটি বাসা থেকে তার উদ্ধার করা হয়। ভাষানটেক থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আসিফ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। সাজিদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

রোববার সাজিদ নিখোঁজ হওয়ার পর ওই রাতেই ভাষানটেক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল তার পরিবার। অপহরণের চার দিন কেরানীগঞ্জে স্কুলছাত্র আব্দুল্লাহর মরদেহ উদ্ধারের এক সপ্তাহের মধ্যেই আজ সাজিদের মরদেহ উদ্ধার হল।