ঢাকাMonday , 8 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কম মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট দেবেন তারানা

Link Copied!

taranaপাঞ্জেরী ডেস্ক : কম মূল্যে দেশের সব জনগণের হাতে আধুনিক প্রযুক্তির মানসম্পন্ন স্মার্টফোন ও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে চান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বাংলাদেশে একটি মোবাইল কারখানা স্থাপন করে স্বল্প মূল্যের স্মার্টফোন তৈরির জন্য দেশি-বিদেশি বিভিন্ন হ্যান্ডসেট প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে কথাও বলেছেন প্রতিমন্ত্রী। একটি প্রকল্পের আওতায় গরিব মানুষের হাতে হাতে কিস্তিতে দ্রুত স্মার্টফোন পৌঁছে দেয়ারও পরিকল্পনা আছে তার।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারানা হালিম লিখেছেন, ‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সর্বদা গ্রাহক সেবা ও সন্তুষ্টির জন্য কাজ করছে। এজন্য আমরা এখন দেশের সব জনগণের হাতে হাতে কম মূল্যে আধুনিক প্রযুক্তির মানসম্পন্ন স্মার্টফোন ও উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট পৌঁছে দেয়ার কাজ করে চলেছি।’

তারানা লেখেন, ‘সে লক্ষ্যে আমি ‘Ericsson/এরিক্সন’ কোম্পানির সাথে কথা বলেছি। তারা আমাদের দেশে একটি মোবাইল ও চিপ তৈরি করার কারখানা খুলতে আগ্রহী, যেখান থেকে আমাদের দেশের চাহিদা অনুযায়ী মোবাইল ফোন উৎপাদন করতে পারবে এবং দেশের ছেলেমেয়েদের কর্মসংস্থানও সৃষ্টি হবে। এ ছাড়া আমরা আমাদের দেশীয় ওয়ালটন, সিম্ফনি ও অন্যান্য কোম্পানি গুলোর সাথেও কথা বলছি এবং কিভাবে সহজভাবে প্রান্তিক পর্যায়ে সকলের হাতে হাতে কম মূল্যে স্মার্টফোন পৌঁছে দেয়া যায় সে লক্ষ্যে কাজ করে চলেছি।’

‘পাশাপাশি গরিব ও আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের হাতে স্মার্টফোন পৌঁছে দেয়ার জন্য আমরা কিস্তিতে স্মার্টফোন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং আশা করছি খুব শিগগিরই শুরু করতে পারব। পাশাপাশি আমাদের দেশীয় কোম্পানি টেলিটকের মাধ্যমে স্মার্টফোন ও থ্রিজি সেবা একসঙ্গে দেবার সেবাও শিগগিরই চালু করব।’

‘কম মূল্যে সকলের জন্য স্মার্টফোন’ এই প্রকল্প বাস্তবায়নে ফেসবুক পেজে সবার পরামর্শ ও মতামত চেয়েছেন প্রতিমন্ত্রী।

তারানা লেখেন, ওই ‘প্রকল্পে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে আপনারা আমাকে জানাতে পারেন। আমি সকলের পরামর্শ ও মতামত নিয়েই সামনে এগোতে চাই।’