ঢাকাSunday , 7 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারীকে গলা কেটে হত্যা, টাকা লুট

Link Copied!

marderরাজশাহী প্রতিনিধি : পুঠিয়া উপজেলার মাইপাড়া এলাকায় শাহনাজ বেগম (৩৫) নামে এক গৃহবধূকে গলা কেটে  হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে তারা।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত শাহনাজ স্থানীয় চাল ব্যবসায়ী আবুল হোসেনের স্ত্রী। স্ত্রীর গলাকাটা লাশ দেখে আবুল হোসেন জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে রাতেই রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবুল হোসেন জানান, রাতে মাইপাড়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে তিনি তার স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পান। স্ত্রীর লাশ দেখে আবুল হোসেন চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ জানান, নিহত শাহনাজ বাড়িতে একাই ছিলেন। লাশ তার শোয়ার ঘরের খাটের উপর পাওয়া গেছে। কম্বল দিয়ে লাশটি মোড়ানো ছিল। তবে ঘরের দরজা ও সিন্দুক খোলা পাওয়া গেছে। গলাকাটা ছাড়াও নিহতের কপালে, পেটে ও বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আবুল হোসেনের বরাদ গিয়ে ওসি আরো জানান, শনিবার তার ব্যবসা প্রতিষ্ঠানের হালখাতা হয়। সন্ধ্যার আগে আবুল হোসেন হালখাতার আদায় হওয়া ৫ লাখ টাকা বাড়িতে রেখে যায়। রাত ৮টা থেকে ৯টার মধ্যে ওই টাকা ছিনিয়ে নেয়ার সময় শাহনাজকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে এ হত্যাকাণ্ডের সঙ্গে আবুল হোসেন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে নিহত শাহনাজের পরিবারের সদস্যরা।
শাহনাজের বড় ভাই সিরাজুল ইসলাম জানান, শাহনাজের কোনো ছেলে মেয়ে নেই। তার নামে শ্যামপুর এলাকায় প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ৭ কাঠা জমি রয়েছে। সে জমি বিক্রি করার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে ভাড়াটে খুনি দিয়ে আবুল শাহনাজকে হত্যা করতে পারে।