ঢাকাSunday , 7 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

Link Copied!

armsলক্ষ্মীপুর প্রতিনিধি : রামগতি উপজেলার মেঘনা নদীর ‘কুখ্যাত’ জল ডাকাত সর্দার বাদশা আলম প্রকাশ বাসুকে (৩৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে রামগতি উপজেলার চরলক্ষ্মী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত বাদশা উপজেলার টুমচর এলাকার তছির আহম্মদের ছেলে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দো-নালা বন্দুক ও ধারালো ছুরিসহ ডাকাত সর্দার বাদশা আলমকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, মেঘনা নদীতে জেলেদের মাছধরার ট্রলারে ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে থানায় অন্তত চারটি মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।