ঢাকাSunday , 7 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyযশোর প্রতিনিধি : শহরের ঢাকা রোড বাবলাতলা ব্রিজের নিজ থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তাও জানা সম্ভব হয়নি। তবে পুলিশ হত্যার কারণ ও হত্যাকারীদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।