সাভার প্রতিনিধি : আশুলিয়ায় মাদকসহ সমাজের নানা বিড়ম্বনা ও অসঙ্গতি নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিকক্ষদের সঙ্গে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গতকাল শনিবার দুপুরে বাইপাইলের এলাহী কমিউনিটি সেন্টারে নাভানা গ্রুপ ও ডেকো গ্রুপের সহায়তায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সমাজের নানা অসঙ্গতি ও এলাকার শিকক্ষদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে পুলিশের উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। সমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে পুলিশের পাশাপাশি শিকক্ষদেরকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এ সময় ঢাকা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আজীম, সহকারী পুলিশ সুপার (আশুলিয়া সার্কেল) নাজমুল হাসান ফিরোজ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিকক্ষরা। এ ছাড়া আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয়সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

