ঢাকাSaturday , 6 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

Link Copied!

Yabaকক্সবাজার প্রতিনিধি : জেলার টেকনাফে পৃথক অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার সকালে পৃথক সময়ে টেকনাফস্থ বিজিবি জোয়ানরা এ অভিযান চালায়। আটক মো. সালাম (৩৫) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু রামুরবিল এলাকার নূর আলীর ছেলে।
বিজিবির টেকনাফস্থ ২নং ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার গোপন সংবাদ ছিল বিজিবির কাছে। এ সংবাদে বিজিবি টহল দল টেকনাফস্থ মুছনী বরাবর নাফ নদীর মোহনায় ওৎ পেতে থাকে। সকাল সাড়ে ৬টার দিকে নাফ নদী হয়ে একটি নৌকা আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে। এতে নৌকা থেকে ৩ জন লোক লাফ দিয়ে পালানোর চেষ্টা করলেও একজন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে কোমড়ে মোড়ানো পোটলায় ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। আটক মিয়ানমার নাগরিককে ইয়াবা পাচার ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে বিজিবির বিশেষ টহলদল দমদমিয়াস্থ জ্বলিয়ারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
তিনি জানান, পৃথক অভিযানে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। ইয়াবাগুলো বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।