ঢাকাSaturday , 6 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় পুলিশের ওপর হামলা
তিন পুলিশসহ আহত ৭

Link Copied!

Hatiaনোয়াখালী প্রতিনিধি : জেলার হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সীমান্ত বিরোধের জের ধরে ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদের কাজে পুনরায় বাধা এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৪ পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে।
শনিবার সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন-এসআই হারুন, এএসআই সাহিদুর রহমান, কনস্টেবল সোহাগ, চৌকিদার আলমগীর (২৭), নূর নবী (২৮), আয়াজসহ (১৭) ৭ জন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টা থেকে হাতিয়ার বয়ারচর ইউনিয়নের জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট উচ্চ বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কাজ করে নির্বাচন কমিশন। পরবর্তীতে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজির ইউনিয়নের একদল উত্তেজিত জনতা ভোটার আগ্রহীদের বিদ্যালয়ে আসতে বাধা দেয়। পরে খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ওই এলাকায় গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা ৪ পুলিশ সদস্য, আলমগীর চৌকিদার ও ব্যবসায়ী জামালের ছেলে আয়াজকে পিটিয়ে জখম ও জিম্মি করে নিয়ে যায়।
হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোরশেদ লিটন জানান, হামলাকারীরা ৪ পুলিশ সদস্য ও এক চৌকিদারকে পিটিয়ে জখম ও জিম্মি করে নিয়ে যায়। পরে তারা রামগতি টেগাচিয়া এলাকায় নিয়ে তাদের ছেড়ে দেয়। ওই এলাকা থেকে স্থানীয় লোকজন পুলিশ সদস্য সোহাগের পোশাকের নাম্বারের ছেঁড়া অংশ পেয়েছেন বলে জানান তিনি।
হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেনের বিষয়টি নিশ্চিত করে জানান, রামগতির কিছু উত্তেজিত জনতা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে। পুলিশ ১৮/২০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর (শনিবার) সেন্টার বাজারে ভোটর তালিকা হালনাগাদ কার্যক্রমে হামলা চালায় রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের উত্তেজিত জনতা। পরবর্তীতে নিরাপত্তার অভাবে হাতিয়ার ওই এলাকার অন্তত ১০টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।