ঢাকাSaturday , 6 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, আটক ২

Link Copied!

kill-নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা করেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম চরবাটা গ্রামে নাথপাড়া এলাকা থেকে পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- ওই গ্রামের সঞ্জয় চন্দ্র নাথের স্ত্রী লাকি রাণী নাথ (২৬) ও তার ছেলে হরিচাঁন নাথ (২)। আটককৃতরা হলেন- সঞ্জয় চন্দ্র নাথ (২৯) ও তার পিতা দশরথ নাথ (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর্যন্ত সঞ্জয় ও তার বাবা-মায়ের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে লাকি রাণীর বিরোধ চলে আসছিল। শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় লোকজন সঞ্জয়দের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় একটি ক্ষেতের মধ্যে লাকি ও তার ছেলের মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মৃতদেহ উদ্ধার করে। এসময় সঞ্জয় ও তার বাবা দশরথ নাথকে আটক করে পুলিশ।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, শনিবার সকালে নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। হত্যার পর মরদেহ দুটিকে ধানের খড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে জানা গেছে, সঞ্জয় ও তার পরিবারের লোকজন লাকী ও হরিচাঁনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।