ঢাকাSaturday , 6 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১ লাখের বেশি টুইটার অ্যাকাউন্ট বন্ধ

Link Copied!

tweetআন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার সন্দেহে গতবছর ১ লাখ ২৫ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম  টুইটার।
টুইটার কর্তৃপক্ষ বলছে, সন্ত্রাসী কার্যক্রমের হুমকি কিংবা সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে এসব অ্যাকাউন্ট ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি বলছে, এসব অ্যাকাউন্টের বেশিরভাগই তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সাথে জড়িত বলে সন্দেহ করছে তারা। সন্ত্রাসবাদের ইন্ধনে টুইটারকে ব্যবহারের নিন্দা জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে, এসব ঘটনায় দ্রুততার সাথে ব্যবস্থা নিতে তারা রিপোর্ট পর্যালোচনার জন্য কর্মীদের সংখ্যা অনেক বাড়িয়েছে।
বিশ্বজুড়ে পঞ্চাশ কোটির বেশি মানুষ সামাজিক মাধ্যম টুইটার ব্যবহার করছেন।