ঢাকাFriday , 5 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Link Copied!

Yabaকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় জব্দ করা হয়েছে একটি কাঠের তৈরি নৌকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার সকাল ৭টার দিকে টেকনাফের নাফ নদীর ১নং স্লুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবির টেকনাফস্থ ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে বিজিবি টহল দল জানতে পারে যে, মিয়ানমার থেকে নৌকাযোগে নাফ নদী পার হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে টহল দল ১নং স্লুইচ গেট এলাকায় ওঁৎ পেতে থাকে। সকাল ৭টার দিকে একটি নৌকা নাফ নদীর কিনারায় আসলে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তখন নৌকায় অবস্থানরত ইয়াবা পাচারকারীরা পালিয়ে মিয়ানমারের জলসীমায় চলে যায়। এজন্য তাদের আটক করা সম্ভব হয়নি।
তিনি জানান, পরে টহল দল তল্লাশি চালিয়ে নৌকার ভেতর থেকে একটি বড় প্যাকেট উদ্ধার করে। প্যাকেটটি খুলে গণনা করে তিন কোটি ৬০ লাখ টাকা মূল্যের এক লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।