সিলেট প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে এক নববধূকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। শুক্রবার সকালে লামাকাজী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খোজারপাড়া গ্রামেয় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোজারপাড়া গ্রামের মুজেফর আলীর ছেলে জুলফিকার (২২) প্রায় ৩ মাস আগে বিয়ে করেন। কিন্তু হঠাৎ করে অজানা কারণে শুক্রবার সকালে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর রক্তমাখা দা হাতে স্ত্রীর লাশের পাশে বসে থাকেন।
ঘটনার খবর পেয়ে থানা পুলিশ এসে হত্যাকারী জুলফিকারকে রক্তমাখা দাসহ আটক করে। এছাড়াও লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

