ঢাকাFriday , 5 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুর জামায়াতের আমিরসহ আটক ১৩

Link Copied!

Handcupরাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরের সিংগা গ্রামে গোপন বৈঠক করার সময় উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ মোহাম্মদ নুরুজ্জামানসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কিছু জিহাদী বইও পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১০ জন নারী কর্মীও রয়েছেন।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, উপজেলা জামায়াতের সাবেক আমির মোহাম্মদ নুরুজ্জামানের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। ওইসব মামলায় আদালত থেকে তিনি জামিনে আছেন। শুক্রবার তার বাড়িতে গোপন বৈঠকের সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।