ঢাকাFriday , 5 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুয়া খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

Link Copied!

Dead Bodyফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : জুয়া খেলা দু’গ্রুপের সংঘর্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে মো. ফরিদ হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৭টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ মারা যান। তিনি বিরামপুর উপজেলার জোয়ালকামড়া গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে। স্টেশন পাড়ার মো. মিনু মিয়ার মেয়েকে বিয়ে করে ঘরজামাই থাকতেন ফরিদ।
আটককৃতরা হলেন- নিহত ফরিদের জুয়া খেলার সঙ্গী ফুলবাড়ী স্টেশন পাড়ার মো. বাবু মিয়ার ছেলে মো. সাগর (২৭) ও একই এলাকার আব্দুল হালিমের ছেলে মো. রনি ইসলাম (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় স্টেশন এলাকার এলএসডি গোডাউনের পাশে একই এলাকার রনি ইসলাম, সাগর, মো. মিনু মিয়ার ছেলে মো. শাহীন, মো. বাবলু মিয়ার ছেলে মো. শফিকুল, মো. হায়দার আলীর ছেলে মো. সুমনের সঙ্গে জুয়া খেলছিলেন ফরিদ। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিট শুরু হয়। এতে ফরিদ গুরুতর আহত হলে বাড়িতে ফিরে প্রাথমিক চিকিৎসা নেন। কিন্তু তাতে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ফুলবাড়ী থানা পুলিশ দুপুর ১২টার দিকে ফরিদের সহযোগী সাগর ও রনিকে আটক করে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকছেদ আলী জানান, দুই জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে বাকী অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।