ঢাকাThursday , 4 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃদ্ধাকে গলা কেটে হত্যা

Link Copied!

marderবরগুনা প্রতিনিধি : পাথরঘাটা উপজেলার হাড়িটানা গ্রামে লালবরু নামে এক বৃদ্ধাকে (৭০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনরা জানান, গত রাতে ওই বৃদ্ধার ঘরের বেড়া ভেঙে ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত ভিতরে ঢুকে। আত্মরক্ষার্থে বৃদ্ধার পুত্রবধূ ও নাতি ঘরের দোতালায় গিয়ে দরজা বন্ধ করে দেয়। দুর্বৃত্তরা বৃদ্ধাকে পেয়ে প্রথমে মারধর ও পরে গলা কেটে হত্যা করে। এ সময় বৃদ্ধার পুত্রবধূ ও নাতির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, প্রথমিকভাবে ধরণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।