নাটোর প্রতিনিধি : হেরোইন পাচারের অপরাধে নাটোরে ফারুক হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।
দণ্ডিত ফারুক আহমেদ রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিষবাথান গ্রামের আব্দুল মতিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১২ জুলাই মাসে বনপাড়া-হাটিকুমরুল সড়কের কাছিকাটা টোলপ্লাজার সামনে হানিফ পরিবহনের একটি বাস থেকে ফারুককে (৩২) ১২ গ্রাম হেরোইনসহ আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আসামিপক্ষের আইনজীবী দিনাই তাছরিন জানান, তিনি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

