ঢাকাThursday , 4 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

Link Copied!

Accidentরাজশাহী প্রতিনিধি : গোদাগাড়ী উপজেলায় বাস ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অভয়ের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে টুটুল হোসেন (৩৪), আয়নাল হোসেন (৬০), জুয়েল (৩৫) ও বাস চালক নাহিদকে (৩৫) রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন জানান, রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় বাসটি ওই এলাকায় পৌঁছালে এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক-বাসের যাত্রী ও চালকসহ ৭ জন আহত হন।