প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এইচপি ব্র্যান্ডের নির্দিষ্ট মডেলে থাকছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা। বাংলাদেশে এইচপি ল্যাপটপের আমদানিকারক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এইচপি ১৪ সিরিজের মডেল এসি ১২৭ এর ওপর দিচ্ছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা।
এই মডেলে রয়েছে ইন্টেলের ৫ম প্রজন্মের ৫০০৫ ইউ মডেলের কোর আই থ্রি প্রসেসর, ৪ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ১৪ দশমিক ১ ইঞ্চি এইচডি ডিসপ্লে ও সুপার মাল্টি ডিভিডি রাইটার।
এইচপির এসি ১২৭ মডেলের মূল্য ৩৪ হাজার ৮০০ টাকা।

