ঢাকাWednesday , 3 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাওর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

Link Copied!

Lashহবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচঙ্গে বাড়ির পার্শ্ববর্তী হাওর থেকে দীলিপ চন্দ্র দাস (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৮টায় ওই এলাকার বাড়ির পার্শ্ববর্তী হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের শ্রী গুরুপদ দাসের ছেলে। পুলিশ জানায়, সকালের দিকে ভাটিপাড়া গ্রামের লোকজন বাড়ির পার্শ্ববর্তী হাওরে একটি লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।