ঢাকাWednesday , 3 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ কর্মী খুন

Link Copied!

Knifeযশোর প্রতিনিধি : অভ্যন্তরীণ বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যশোরে মানিক হোসেন (৩২) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। হামলাকারী ৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের পুরাতন চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ঘোষ ডেয়ারির পেছনে এ ঘটনা ঘটে। নিহত মানিক হোসেন শহরের কাজীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আহতরা হলেন-শহরের কাজীপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিপন হোসেন (৩৫), একই এলাকার জাহাঙ্গীর হোসেন এবং সাতক্ষীরার বাসিন্দা এরশাদ আলীর ছেলে রায়হান হোসেন। রায়হান যশোরে তার আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন রিপন হোসেন বলেন, ‘রাতে তারা চারজন শহরের পুরাতন চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ঘোষ ডেয়ারির পেছনে অবস্থান করছিলেন। এ সময় ৭/৮ জন বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের কাছাকাছি আছে। এক পর্যায়ে মানিককে একাধিকস্থানে ছুরিকাঘাত করে। তখন সঙ্গে থাকা তিনজন ঠেকাতে এলে তাদেরও ছুরিকাঘাত করা হয়।’ পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে রিপন জানান।
নিহতের বড় ভাই সলেমান হোসেন বলেন, ‘তার ভাই যুবলীগের সক্রিয় রাজনীতি করতেন। পাশাপাশি আসলাম হোসেন নামে এক ডিশ ব্যবসায়ীর প্রতিষ্ঠানে চাকরি করতেন। রাতে তারা প্রায়ই শহরের পুরাতন চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ঘোষ ডেয়ারি এলাকায় আড্ডা দিতেন। সন্ত্রাসীরা আমার ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে।’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, নিজেদের মধ্যে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মানিক নিহত ও তিনজন আহত হয়েছেন। হামলাকারী পাঁচজনকে আটক করা হয়েছে। তবে এখনই তাদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।