ঢাকাWednesday , 3 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে অপহৃত ব্যাংক কর্মকর্তা টাঙ্গাইলে উদ্ধার

Link Copied!

Apohoronটাঙ্গাইল প্রতিনিধি : রাজশাহী থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা আখতারুজ্জামান কচি টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে উদ্ধার হওয়ার পর তিনি নিজে মির্জাপুর থানায় গিয়ে তার পরিচয় দেন।
অপহৃত ব্যাংক কর্মকর্তা এআরএম আখতারুজ্জামান কচি এক্সিম ব্যাংকের বগুড়া শাখায় সিনিয়র সহকারী প্রেসিডেন্ট পদ থেকে কিছুদিন আগে সাময়িক বরখাস্ত হন। তার বাড়ি নগরীর শিরোইল মটপুকুর এলাকায়।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান জানান, গত ২১ জানুয়ারি বৃহস্পতিবার রাতে রাজশাহী নিউ মার্কেটের কাছে একটি প্রেসের সামনে বসে ওই ব্যাংক কর্মকর্তা চা খাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে। পরের দিন শুক্রবার রাতে তার বাবা আফছার উদ্দিন আহমেদ বাদী হয়ে বোয়ালীয়া থানায় একটি অপহরণ মামলা করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, রাত ১২টার দিকে চোখ বেঁধে দুর্বৃত্তরা তাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকায় নাসির গ্লাস লিমিটেডের সামনে ফেলে যায়। পরে পুলিশ তাকে রাতেই রাজশাহী পাঠিয়ে দেয়।