ঢাকাTuesday , 2 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসুসের নতুন গেমিং ল্যাপটপ বাজারে

Link Copied!

laptopতথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড গেমারদের জন্য নিয়ে এল উন্নত প্রযুক্তির গেমিং ল্যাপটপ। এটির মডেল ‘জিএল৭৫২ভিডাব্লিউ’। গেমারদের চাহিদানুযায়ী সর্বোচ্চ গেমিং পারফরম্যান্স, অ্যাটেনটিভ ডিজাইন, নিখুত ভিজুয়াল ইফেক্ট এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে এই গেমিং ল্যাপটপটি।
ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ষষ্ঠ প্রজন্মের  ইন্টেল কোরআই-৭ প্রসেসর। এতে আছে ৪ জিবি এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৬০এম ডিডিআর৫ র‌্যাম। আছে ভিডিও গ্রাফিক্স কার্ড। ল্যাপটপটির ডিসপ্লে ১৭.৩ ইঞ্চির ফুল এইচডি এলিডি।
এতে আরো রয়েছে ২ টেরাবাইট সাটা হার্ডডিস্ক, ১২৮ জিবি সলিড-স্ট্যাট ডিস্ক, ইন্টেল এইচএম ১৭০ চিপসেট। যার ফলে ল্যাপটপটি দ্রুত কমান্ড গ্রহণ করতে সক্ষম। অসাধারণ অডিওর জন্য এতে ব্যবহৃত হয়েছে সনিক মাস্টার টেকনোলজি।
এছাড়াও নেটয়ার্কিংয়ের জন্য রয়েছে ওয়াইফাই, এইচডি ওয়েব ক্যাম , ল্যান জ্যাক । ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ২ বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।