ঢাকাTuesday , 2 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোয়েটার কারখানায় ফের আগুন

Link Copied!

Fireগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের বোর্ডবাজার এলাকায় মেট্রিক্স সোয়েটার কারখানা নামে একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ৫ শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৭টার দিকে বোর্ডবাজার এলাকায় লাবিব গ্রুপের ‘ম্যাট্রিক্স সোয়েটার’ নামে ওই কারখানার আটতলা ভবনের সাত তলার গুদাম ঘরে আগুন লাগে। মুহূর্তে তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী, সাভার ইপিজেড ও ঢাকার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে এ পর্যন্ত অন্তত ৫ শ্রমিক আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় উৎসুক জনতার ভিড়ে এবং ফায়ার সার্ভিসের গাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থানের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
কারখানা এলাকায় পুলিশ, র‌্যাব, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি এই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মাত্র চারদিনের মাথায় আবার সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।